নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্থানে বৃক্ষরোপণ


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে রেললাইন ক্রসিংয়ের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

narayangang

এদিকে উচ্ছেদ করা খালি জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে। আর এসব বৃক্ষ দেখাশোনা করার দায়িত্ব দেয়া হয়েছে যারা অবৈধভাবে জায়গা দখল করে দোকান নির্মাণ করেছিল তাদেরকেই। তবে এসব গাছের চারা সরিয়ে যদি কেউ পুণরায় দোকান নির্মাণ করে এর কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক।

narayangang  

উচ্ছেদ অভিযানের বিষয়ে নাহিদা বারিক বলেন, জেলা প্রশাসনের নির্দেশেই উচ্ছেদের পর খালি জায়গায় বৃক্ষ রোপণ করা হচ্ছে। তবে তাদেরকেই এ বৃক্ষ দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছে। যাতে করে তারা আর কোনো সময় এ গাছ সরিয়ে অবৈধভাবে দোকান না করতে পারে। যদি কেউ এমন অপরাধ করে তাকে কঠোর শাস্তি দেয়া হবে।

narayangang

তিনি আরো বলেন, প্রায় দু’সপ্তাহ আগে এ অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নিতে চূড়ান্ত নোটিশ দেয়া হয়। তারপরও তারা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় স্থাপনা ভেঙে দেয়া হয়। তার আগেও মালামাল সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হয়। ছোট বড় প্রায় ২৫/৩০টি স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। যেগুলো শুধুমাত্র চায়ের টঙ দোকান ছিল। পরে সেখানে ২৫-৩০টি বৃক্ষরোপণ করা হয়।

শাহদাত/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।