না.গঞ্জে গণহিস্টেরিয়ায় আক্রান্ত ২০ পোশাককর্মী হাসপাতালে


প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৯ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় গণহিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে ২০ নারী শ্রমিক অসুস্থ হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানান, সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকাতে রানস অ্যাপারেলস নামের রফতানি মুখি পোশাক কারখানাতে ৯০০ শ্রমিক কাজ করে। দুপুরে হঠাৎ করে নারী শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যায়। পরে তাদের সিদ্ধিরগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

ক্লিনিকের জরুরি বিভাগের ডাক্তার মাহমুদুল হক জানান, কারখানার ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও বাতাস না থাকার কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হলো, রিয়া, সিমা, নিপা, শাহানা, দিনা, আসমা, সুমনা, রাহিমা, সীমা, শাহীন আরা বেগম, লিমা আক্তার, আসমা আক্তার, নারগিস বেগম, রানু বেগম, লিমা, পারভীন ও রানু প্রমুখ। তাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ করে গণহিস্টেরিয়ায় দেখা দেয়। এতে অন্তত ২০ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

হোসেন চিশতী সিপলু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।