বিএনপি প্রার্থীকে ভোট দিতে বাধা দেয়ায় আটক ১


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৩ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে বিএনপির প্রার্থীকে ভোট দিতে বাধা দেয়ার অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক খোকনকে আটক করেছে বিজিবি।

শনিবার সকাল সোয়া ১০টায় উপজেলার মাসদাইরস্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে খোকনকে আটক করা হয়।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক খোকনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।