কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৪:৪০ এএম, ২৪ এপ্রিল ২০১৬

কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার দয়াপুরে বাসচাপায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক সাইফুল ইসলাম ও আরোহী মোয়াজ্জেম হোসেন।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মামুন এক্সপ্রেসের একটি বাস কুমিল্লাগামী প্রাইভেটকারকে চাপা দেয়। এ সময় দুইজন ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহত প্রাইভেটকারের আরোহী হোসেন মজুমদারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।