কুমিল্লায় আওয়ামী লীগের জয়জয়কার


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ২৪ এপ্রিল ২০১৬

তৃতীয় ধাপে কুমিল্লার ৩ উপজেলার ১৮ ইউনিয়নের মধ্যে ১৮টিতেই আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। শনিবার জেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৬টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে আদর্শ সদর ও লাকসাম উপজেলার দুইটি ইউনিয়নে আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নে বিজয়ীরা হলেন- ১ নং কালির বাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী, ২ নং দুর্গাপুর (উত্তর) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ,৩ নং দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল হক, ৪ নং আমড়াতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ৬ নং জগন্নাথপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন এবং ৫ নং পাঁচথুবী ইউনিয়নে নতুন মুখ যুবলীগ নেতা ইকবাল হোসেন বাহালুল।

Comilla

বুড়িচং উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচিতরা হলেন- ১ নং রাজাপুর ইউনিয়নে মো. মোস্তফা, ২ নং বাকশীমুল ইউনিয়নে মো. মোস্তফা মাস্টার, ৩ নং বুড়িচং সদর ইউনিয়নে আলহাজ মো. শাহ আলম, ৪ নং ষোলনল ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম ঠিকাদার, ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. জাকির হোসেন (জাহের ঠিকাদার), ৬ নং ময়নামতি ইউনিয়নে বর্তমান চেয়াম্যান মো. লালন হায়দার এবং ৭ নং মোকাম ইউনিয়নে মো. ফজলুল হক মুন্সী।

Comilla

লাকসাম উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচিতরা হলেন- ৩ নং কান্দিরপাড় ইউনিয়নে ওমর ফারুক, ৫ নং উত্তরদা ইউনিয়নে হারুনুর রশিদ, ৬ নং আজগরা ইউনিয়নে চেয়ারম্যান রুহুল আমিন, ৭ নং লাকসাম পূর্ব ইউনিয়নে আলী আহম্মদ এবং ৪ নং গোবিন্দপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী নিজাম উদ্দিন শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।