টাঙ্গাইলে প্রাইভেটকার-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২১ জুন ২০২৪

টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রার সংঘর্ষে দুইজনের নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার (২১ জুন) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলেও পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

টাঙ্গাইলে প্রাইভেটকার-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রাসহ ত্রি-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার এক যাত্রী মারা যান। এতে আহত হয় ৯ জন।

তিনি জানান, এরপর তাদের মধুপুর হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয় বলে জেনেছি। পরে আহতদের উন্নত চিকিৎসারর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।