নারায়ণগঞ্জে হেলে পড়েছে ৪ তলা ভবন


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৫ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জে চারতলা একটি পুরাতন ভবন পাশের ৫ তলা ভবনের উপর হেলে পড়েছে। এতে করে ভবনে বসবাসকারীদের সরিয়ে নিতে দমকল বাহিনী কাজ করছে। সোমবার সকালে শহরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। আর ঘটনার পর বাড়ির লোকজনদের দ্রুত সরিয়ে নেয়া হয়।

জানা গেছে, দেওভোগ পানির ট্যাংকি এলাকাতে জনৈক ফিরোজ মিয়ার মালিকানাধীন চারতলা ভবনটি অনেক দিনের পুরনো। সোমবার ভোরে হঠাৎ ভবনটি কিছুটা কাত হয়ে পাশের ৫ তলা একটি ভবনের উপরে হেলে পড়ে। তখন লোকজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেক ফ্ল্যাটের লোকজন ঘর থেকে বাইরে চলে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিন মনি সরমা জানান, হেলে পড়া ভবনের ফ্ল্যাটে থাকা লোকজনদের সরে যেতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ভবনটি এখন ঝুঁকিপূর্ণ।

শাহাদাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।