কুমিল্লায় প্রধান শিক্ষক প্রত্যাহারের দাবি


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৭ এপ্রিল ২০১৬

কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সহকারী প্রধান শিক্ষক কোহিনুর বেগম বলেন, বিদ্যালয়ের তথাকথিত সভাপতি ও প্রতিষ্ঠাতা নামধারী আফজাল খানের স্ত্রী নার্গিস সুলতানা ৬৬ বছর বয়সেও প্রধান শিক্ষকের পদ আঁকড়ে ধরে আছেন। আমাদের এমপিও’র বেতন ভাতা উত্তোলন গত নভেম্বর মাস থেকে বন্ধ রেখেছেন।এতে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছি।

তিনি আরো বলেন, জন্ম সনদ অনুযায়ী প্রধান শিক্ষক নার্গিস সুলতানার বয়স বর্তমানে ৬৬। এ বয়সে তিনি বিদ্যালয়ের বর্তমান চাকুরি বিধি অনুযায়ী অবৈধ।

এ সময় তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন এমন অবৈধ শিক্ষক কি করে স্কুল পরিচালনা করছেন? যেখানে মাননীয় হাইকোর্ট রায় দিয়েছেন যে বিদ্যালয়টি কখনো কোন ফাউন্ডেশন এর অধীনে পরিচালিত করা যাবে না। তাহলে কি করে বিদ্যালয়টি এখনো আফজাল খান ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হবে তা আমাদের বোধগম্য নয়। সংবাদ সম্মেলেনে কুমিল্লা মর্ডান হাইস্কুলের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএস/এমএমজেড/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।