কুমিল্লায় ট্রাকচাপায় হেলপার নিহত


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৭ এপ্রিল ২০১৬

কুমিল্লায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় অপর একটি ট্রাকের হেলপার রাব্বী (২২) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাব্বী নোয়াখালীর কবিরহাট উপজেলার লামতি গ্রামের মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় সড়কের পাশে একটি ট্রাক থামানো ছিল। ওই ট্রাকের হেলপার রাব্বী সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে রাব্বী মারা যান।

চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সার্জেন্ট শফিকুজ্জামান জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।