গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত : বাসে আগুন


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৩ মে ২০১৬

গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই মারা গেছেন। প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা বাসে অগ্নিসংযোগ এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা বর্ষা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ইকবাল হোসেন (২৫) ও তার ভাই এশফাক (১১)। ইকবাল ঢাকার উত্তরখান এলাকার মোটর মেকানিক। ছোট ভাই এশফাক স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তারা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পলাশ হাটি গ্রামের মাইদুল ইসলামে ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুরগামী একটি বিআররটিসি বাসের পিছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী এশফাক (১১) রাস্তায় ছিটকে পড়ে। এ সময় সে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Bass

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করে। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ২৫ মিনিট পর যানবাহন চলাচল শুরু হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার হাসিবুল ইসলাম জানান, খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে বাসের সিটসহ অধিকাংশ পুড়ে গেছে।



আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।