সাবমারসিবলের পরিত্যক্ত কূপে পড়ে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৬:২৭ এএম, ১৪ মে ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর সুকন্দিবাগ এলাকায় সাবমারসিবল (পানির পাম্প) স্থাপনের জন্য তৈরি করা কূপে পড়ে রোমানুর রহমান (৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকালের এ ঘটনায় আহত হয়েছে অপর এক স্কুলছাত্র।

নিহত রোমানুর রহমান স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্র। তবে আহত ছাত্রের নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে সুকন্দিরবাগ এলাকায় হায়দরাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সাবমারসিবল স্থাপনের জন্য একটি কূপ খনন করা হয়। পরে এটি পরিত্যাক্ত অবস্থায় বালি দিয়ে ভরাট ছিল। গত দুই দিন বৃষ্টি হওয়ায় বালি নিচের দিকে দেবে যায়।

সকালে ওই স্কুলের ছাত্ররা মাঠে খেলাধুলা করছিল। এক পর্যায়ে দুই ছাত্র ওই কূপে পড়ে যায়। পরে স্থানীরা তদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রোমানুরকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আক্তাররুজ্জামান জানান, সাবমারসিবলের পরিত্যক্ত কূপে পড়ে এক ছাত্র নিহত ও একজন আহত হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।