ফতুল্লায় ফোম তৈরির কারখানায় আগুন


প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৭ মে ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ফোম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটির সম্প্রসারণ কাজের ওয়েল্ডিং মেশিনের বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসময় প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছেন।

সোমবার সন্ধ্যার দিকে থানার কুতুবপুর ইউনিয়নের সীমান্তবর্তী ওয়াবদারপুল রোডে লাকীবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানাটির সামনের একটি মার্কেটের ৫টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দিন মনি শর্মা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আল মদিনা রিবন অ্যান্ড ম্যাট্রিক্স কারখানায় আগুন লাগে। ৪টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহাদাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।