যুবলীগ নেতা মতিউর রহমান ৭ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫
যুবলীগ নেতা মতিউর রহমান মতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির বিরুদ্ধে তিন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন এবং সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় তিনদিন ও দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান আসামির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতি ও তার ছেলে বাবইকে গ্রেফতার করে পুলিশ।

মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক। শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন মতিউর রহমান। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি নারায়ণগঞ্জ ছাড়েন।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।