বৈশাখের কেনাকাটা

বিকাশ পেমেন্টে ১৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট-ক্যাশব্যাক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ এএম, ০৮ এপ্রিল ২০২৬
ছবি-সংগৃহীত

প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ উদযাপনের কেনাকাটাকে আনন্দময় ও সাশ্রয়ী করতে আকর্ষণীয় সব ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ।

প্রিয়জনদের কিংবা নিজের জন্য কেনাকাটায় পছন্দের লাইফস্টাইল, ফুড, টিকিট ও ট্রাভেল, গ্যাজেটস, অনলাইন শপিংসহ দেশজুড়ে ১৫ হাজারের বেশি আউটলেটে বিকাশ পেমেন্টে থাকছে ১,৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।

অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে

উল্ল্যেখযোগ্য অফার- লাইফস্টাইল: দর্জি বাড়ি, এক্সটেসি, বারকোড, ফ্যাব্রিলাইফ, কে ক্রাফট, রঙ, র নেশন, শৈল্পিক, স্মার্টেক্স সহ আরও বেশ কিছু ব্র‌্যান্ডে কেনাকাটায় পাওয়া যাচ্ছে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

বিকাশ অ্যাপ থেকে ন্যূনতম ১,৫০০ টাকা পেমেন্টের সময় ‘D1’ কোড দিলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। অন্য দিকে *২৪৭# ডায়াল করে পেমেন্টে থাকছে ৫ শতাংশ করে ক্যাশব্যাক, ১০০ টাকা পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক দুইবার এই ডিসকাউন্ট বা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

আড়ং-এ কেনাকাটায় ‘A3’ কোড দিয়ে ন্যূনতম ৩,০০০ টাকার পেমেন্ট বিকাশ করলে গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। অফারটি একবার উপভোগ করা যাবে।

পাশাপাশি, রিচম্যান, ইনফিনিটি মেগা মল ও লুবনান এর যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশ অ্যাপে ‘D8’ কোড যোগ করে পেমেন্টে থাকছে ১০০ টাকা ডিসকাউন্ট আর *২৪৭# ডায়াল করে পেমেন্টে ১০০ টাকা ক্যাশব্যাক। এক্ষেত্রে ন্যূনতম ২,৫০০ টাকা পেমেন্ট করতে হবে। অফারটি একবার উপভোগ করা যাবে।

লাইফস্টাইলের সবগুলো অফার চলবে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

অনলাইন মার্কেটপ্লেস: পিকাবু, সারা লাইফস্টাইল, গ্যাজেট ও গিয়ার, লুবনান, মাঞ্চিস, লোটো, মুন স্কিন সহ নির্দিষ্ট অনলাইন শপ থেকে যে কোনো কেনাকাটায় ন্যূনতম ৬০০ টাকার পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫ শতাংশ অথবা ১০ শতাংশ করে ক্যাশব্যাক, ১০০ টাকা পর্যন্ত। গ্রাহক দিনে একবারে ১০০ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

ফুড ও বেভারেজ: নববর্ষে জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ফুডি-তে ন্যূনতম ৩০০ টাকা বিকাশ পেমেন্টে থাকছে ১০ শতাংশ করে ক্যাশব্যাক। ৩১ মে ২০২৬ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে একজন গ্রাহক দিনে একবারে ৫০ টাকা পর্যন্ত, মাসে ১৫০ টাকা এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

এদিকে, দেশি খাবারের স্বাদ নিতে কুকআপস এর অ্যাপ বা ওয়েবসাইটে থেকে খাবার অর্ডারে বিকাশ পেমেন্টে থাকছে সর্বোচ্চ ৭ শতাংশ ডিসকাউন্ট। নির্দিষ্ট কুপন কোড অনুযায়ী নির্ধারিত পেমেন্ট অ্যামাউন্টের খাবারের অর্ডারে গ্রাহকরা পাচ্ছেন ৩, ৫ ও ৭ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

৩০ জুন ২০২৬ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে গ্রাহকরা প্রতিমাসে সর্বোচ্চ দুইবার ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে

গ্যাজেটস: স্টার টেক এর যে কোনো আউটলেট থেকে ন্যূনতম ১২০০ টাকা বিকাশ পেমেন্টে কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন ২০০ টাকা ক্যাশব্যাক। ৩০ এপ্রিল পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে একজন গ্রাহক দিনে ২০০ টাকা এবং সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

এছাড়া, ৩০ এপ্রিল পর্যন্ত গোজায়ান-এ ফ্লাইট বুক করে পেমেন্ট বিকাশ করলে ডমেস্টিক ফ্লাইটে ৯ শতাংশ এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।