বিআইডব্লিউটিএকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪০ এএম, ০৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব একরামুল হকের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি জারি করা ওই আদেশে বলা হয়, বিআইডাব্লিউটিএ একটি সরকারি প্রতিষ্ঠান এবং করযোগ্য সত্তা নয়। এর পরিপ্রেক্ষিতে আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪-এর উপ-ধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে সংস্থাটিকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিসআর) উপস্থাপনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, এই অব্যাহতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিআইডব্লিউটিএ দেশের অভ্যন্তরীণ নৌ চলাচল নিয়ন্ত্রণ করে। স্বায়ত্তশাসিত এ সংস্থাটি নৌ পরিবহন নিয়ন্ত্রণ ও উন্নয়নসহ নৌযানসমূহের জন্য বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন, অনুমোদন এবং নিবন্ধন ইত্যাদি কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত।

এসএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।