রাজধানীতে কবে কোন এলাকার মার্কেট বন্ধ
জরুরি প্রয়োজনে নিউমার্কেটে রওনা দিয়েই হঠাৎ মনে পড়ল, আজ তো মঙ্গলবার! এমন পরিস্থিতিতে পড়েননি, এমন মানুষ হয়তো কমই আছেন।
ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকে। যানজট কমানো ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই রাজধানীকে কয়েকটি অঞ্চলে ভাগ করে এই ছুটির দিন নির্ধারণ করা হয়েছে।
কিন্তু যারা নির্দিষ্ট এলাকায় থাকেন না, তারা অনেক সময় জানেন না কোন এলাকায় কোন দিন মার্কেট বন্ধ থাকে। ফলে প্রয়োজনের সময় পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তাই বের হওয়ার আগে এক নজরে দেখে নিন কোথায় কোন দিন মার্কেট বন্ধ থাকে।
রোববার
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশাররফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
সোমবার
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০ থেকে ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও (ওল্ড এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল এলাকা), ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুর ও যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।
মঙ্গলবার
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।
বুধবার
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
বৃহস্পতিবার
মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।
শুক্রবার
গুলিস্তান পাতাল মার্কেট, বঙ্গবাজার, চকবাজার পাইকারি মার্কেট, ইসলামপুর কাপড়ের মার্কেট, রাজধানীর বড় ইলেকট্রনিকস ও হার্ডওয়্যার মার্কেটসমূহ, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, বাবুবাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরীফ ম্যানশন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
বের হওয়ার আগে একবার দেখে নিলে সময়, শ্রম - দুটোই বাঁচবে। তাই প্ল্যান করার আগে দিনটা মিলিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
এএমপি/আরএমডি