চাঁপাইনবাবগঞ্জে প্রাণ গ্রুপের দিনব্যাপী চাকরি মেলা সোমবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০:৩৮ পিএম, ০৩ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে সোমবার (৪ মে) দিনব্যাপী ‘চাকরি মেলা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় কৃষিজাত খাদ্যপণ্য উৎপাদনকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। এনজিসি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হবে।

মেলা সংক্রান্ত তথ্য

তারিখ: ৪ মে ২০২৬ (সোমবার)।

সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

স্থান: নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।

পদসমূহ ও যোগ্যতা
১. ট্রেইনি এক্সিকিউটিভ-কাস্টমার কেয়ার (মহিলা): এইচএসসি বা স্নাতক পাস।
২. টেলিসেলস এক্সিকিউটিভ (মহিলা): এইচএসসি বা স্নাতক পাস।
৩. ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (পিডিডি): কেমিস্ট্রি, ফুড বা বায়োকেমিস্ট্রি বিষয়ে বিএসসি/এমএসসি পাস।
৪. সুইং অপারেটর/কিউসি: অষ্টম শ্রেণি/এসএসসি/স্নাতক পাস।
৫. অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার (এওই): ডিপ্লোমা পাস।
৬. অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার/ফিল্ড সুপারভাইজার (পুরুষ): বিবিএ/এমবিএ পাস।

আবেদনের শর্তাবলি
সবগুলো পদের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ে জীবনবৃত্তান্ত (ছবিসহ), শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ নিয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এসআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।