ডিএসইতে দর পতনের শীর্ষে ইফাদ অটোস


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দর ৯ টাকা ৯০ পয়সা কমেছে। আর শতকরা হারে দর পতন হয়েছে ১৪ দশমিক ১৪ শতাংশ। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোববার সর্বশেষ ৫৯ টাকা ৫০ পয়সা দরে এই কোম্পানির ৪৪ লাখ ৪৫ হাজার ৯৩৫টি শেয়ার ৮ হাজার ৩৩১ বার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২৮ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা।

সংশ্লিস্টদের মতে, ইফাদ অটোস এর হিসাব বছরের প্রথম ৬ মাসে মুনাফা কমেছে। এতে শেয়ারটির দরপতন হয়েছে। কারণ নতুন এই কোম্পানি মাত্র ৩ দিন লেনদেন করেছে পুঁজিবাজারে। সামনে শেয়ারটির আরও দরপতন হতে পারে, এমন ভয়ে এখনই মুনাফা তুলে নিচ্ছে বিনিয়োগকারীরা।

দর পতনের ২য় স্থানে রয়েছে অলটেক্স ইন্ডান্ট্রিজ। এই কোম্পানির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৭৩ শতাংশ কমেছে। এদিন কোম্পানির মোট ১৪ লাখ ৯১ হাজার ৫৩৪ শেয়ার ১ হাজার ৬৯৯ বার লেনদেন হয়। এর বাজার মূল্য ছিল ৪ কোটি ৩ লাখ ৩১ হাজার টাকা।

ফার ইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড তালিকার ৩য় স্থানে রয়েছে। এই কোম্পানির শেয়ার দর দশমিক ৯০ পয়সা বা ৫ দশমিক ৩৬ শতাংশ কমেছে।

দর পতনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফিন্যান্সের ৫ দশমিক ৩৬ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৯ শতাংশ, কে অ্যান্ড কিউ কোম্পানির ৪ দশমিক ৮৬ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪ দশমিক ২০ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ০৮ শতাংশ, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ০৩ শতাংশ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৪ শতাংশ শেয়ার দর কমেছে।

এসআই/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।