ব্যবসায়ীদের প্রতীকী অনশণে ককটেল বিস্ফোরণ ডিসিসিআইয়ের নিন্দা


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের ব্যবসায়ীদের প্রতীকী অনশনস্থলের ককটেল বিস্ফোরণ ঘটনায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) উদ্বেগের ও নিন্দা প্রকাশ করেছে। শনিবার ডিসিসিআইয়ের মহাসচিব এ এইচ এম রেজাউল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা প্রকাশ করা হয়।

চলমান হরতাল-অবরোধে পোশাক ও বস্ত্র শিল্পকে আর্থিক ক্ষতি থেকে বাঁচানোর দাবিতে শনিবার সকাল ১১টা থেকে প্রতীকী অনশণ কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা। কর্মসূচি চলাকালে দুপুরে দিকে অনশনস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ডিসিসিআই মনে করে, বর্তমান অবস্থায় দেশের ব্যবসায়ী সমাজ শুধুমাত্র নিজেদের শিল্প-কারখানা রক্ষার্থে এ প্রতীকী অনশন কর্মসূচী গ্রহণে বাধ্য হয়েছেন এবং এ ধরনের কর্মসূচীতে ককটেল হামলা কোনভাবেই কাম্য নয়।

চলমান সহিংসতার কারণে দেশের ব্যবসা-বাণিজ্যে উৎপাদনের পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ঢাকা চেম্বার মনে করে, এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে আমাদের অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তাই দেশের বর্তমান অর্থনৈতিক অচলাবস্থাজনিত সংকট উত্তরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মহলের নিকট দাাব জানাচ্ছে।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।