উভয় বাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন


প্রকাশিত: ১০:১৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় বাজারে মূল্যসূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০০ পয়েন্ট। এছাড়াও ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

টাকার অংকে লেনদেন হয়েছে মোট ২৪৮ কোটি টাকার, যা গত দিনের চেয়ে ৩২ কোটি টাকা কম। গত কার্যদিবস লেনদেন হয়েছিল ২৮০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স ৫৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দার বেড়েছে ১১৮টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। টাকায় লেনদেন হয়েছে ২১ কোটি টাকা। যা গত দিনের চেয়ে ৩ কোটি টাকা কম। গত কার্যদিবস লেনদেন হয়েছিল ২৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।