প্রণোদনা পাবেন ভালো গ্রাহকরা


প্রকাশিত: ১০:০৬ এএম, ১৯ মার্চ ২০১৫

ভালো গ্রাহকরা এখন থেকে প্রণোদনা পাবেন। নিয়মিত ঋণ পরিশোধে তারা সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক আদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই আদেশ দিয়েছে।

আদেশ বলা হয়, চলমান ঋণ, মেয়াদি ঋণ ও তলবী ঋণ সব ক্ষেত্রে যারা নিয়মিত পরিশোধ করবেন তারা মুনাফা বা সুদে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

এতে আরো বলা হয়, বিভিন্ন সময় ক্ষতিগ্রস্থ ঋণ গ্রহীতারা নানা ভাবে সহায়তা পেলেও দেশে ভালো ঋণ গ্রহীতাদের জন্য কোন প্রণোদনা না থাকায় কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশ দিয়েছে।

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।