বছরের সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে


প্রকাশিত: ১১:০৬ এএম, ১৯ মার্চ ২০১৫

টানা পাঁচ কার্যদিবস দর পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে বছরের সর্বনিন্ম লেনদেন হয়েছে। তবে মূল্য সূচক বেড়েছে।

জানা গেছে, সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনর পরিমাণ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৬৬ কোটি টাকা। যা চলতি বছরের সর্বনিম্ন লেনদেন। এর আগে ১ ফেব্রুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ১৮৪ কোটি টাকা। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।

দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে। তবে কমেছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। বৃহস্পতিবার টাকার অংকে  লেনদেন হয়েছে ১৬৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১৪৭ কোটি টাকা বা ৭৭ দশমিক ৯৬ শতাংশ কম। বুধবার লেনদেন হযেছিল ৩১৩ কোটি  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে, কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩০০ পয়েন্টে  এবং সিএএসপিআই সূচক ৯৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৬৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৪৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৯ লাখ টাকা। যা গত দিনের চেয়ে ৭ কোটি ২২ লাখ টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ২২ কোটি  ২১ লাখ টাকা।

এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।