ইসলামি ব্যাংকের শরীয়াহ কমিটির সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির ভাইস চেয়ারম্যান ছাঈদ আহমাদ।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানসহ কমিটির সদস্য ও ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মো. আবদুর রকীব, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি আবদুস শহীদ নাসিম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মু‘ঈন উদ্দীন, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মানজুরে ইলাহী এবং মারকাযুল উলুমের মোহতামিম মুহিউদ্দীন রাব্বানী সভায় উপস্থিত ছিলেন ।
এসএ/এএইচ/আরআই