আধা ঘণ্টায় ডিএসইতে সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট।
ডিএসইতে সকাল ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৪৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৫৪টির দাম বেড়েছে, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করছে।
এ সময়ে সিএসইতে মোট ৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৭টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৩ লাখ টাকা।
এসআই/বিএ/এমএস