আরএকের এজিএম ও ইজিএম স্থগিত


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ২২ মার্চ ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২৫ মার্চ প্রতিষ্ঠানটির এজিএম এবং ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত কোম্পানিটির সভা দুটি স্থগিত করেছে।

সভার তারিখ, সময় এবং ভেন্যু পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।