সপ্তাহের প্রথম দিনে সূচক পতনে লেনদেন শুরু


প্রকাশিত: ০৬:১১ এএম, ১২ এপ্রিল ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকায় অংকে দেনদেন হয়েছে ৭৪ কোটি টাকা। এসময় কমেছে সব ধরনের সূচকও।

ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩২৪ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস  ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্ট অবস্থান করছে।

এছাড়া ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করছে। এসময় টাকায় লেনদেন হয়েছে ৭৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৫৬টির দাম বেড়েছে, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৮ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮কোটি টাকা।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।