এবি ব্যাংকের বোনাস লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৮১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ৩৫ টাকা ২৩ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।
২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এআরএস/এমএস