ব্রিটিশ আমেরিকান টোবাকোর বার্ষিক সভা
ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিনের সভাপতিত্বে সভায় উত্থাপিত ২০১৪ সালের আর্থিক বিবরণী, পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
সভায় ২০১৪ সালের জন্য শেয়ার প্রতি ৫৫ টাকা (যার মধ্যে শেয়ার প্রতি ১০ টাকা ইতোমধ্যেই অন্তবর্তীকালীন লভ্যাংশ হিসেবে প্রদান করা হয়েছিল) সর্বমোট লভ্যাংশ অনুমোদিত হয়। ২০১৪ সালে বেসরকারি খাতে সর্বোচ্চ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ ৯,৯৩২ কোটি টাকা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে প্রদান করেছে।
এমজেড/একে/আরআই