বিনা প্রতিদ্বন্দ্বিবতায় সিএসই’র পরিচালক খায়রুল আনাম


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর পরিচালক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী। আগামী ২০১৫-১৬ মেয়াদে তিনি পরিচালক পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে মার্চের ১৫ তারিখে সিএসই’র ইলেকশন সিডিউল ঘোষণা করা হয়। সিডিউল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৮ এপ্রিল। নিয়ম অনুযায়ী বর্তমান পদ থেকে অবসর নিয়ে পুনরায় মনোনয়নপত্র দাখিল করেন মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী। শেষ দিন পর্যন্ত আর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সিএসই ইলেকশন কমিটি তাকে পুনর্নির্বাচিত করেন। ফলে সিএসই’র আগের পরিচালনা পর্ষদে কোন পরিবর্তন হয়নি।

মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহি এবং পরিচালক। ১৯৯৯ সালে তিনি প্রবেশনারি অফিসার হিসেবে তৎকালীন ভনিক বাংলাদেশ সিকিউরিটিজ লিমিটেডে যোগ দেন যা পরবর্তীতে লঙ্কাবাংলা সিকিউরিটিজ নামে চালু হয়। ২০০৪ সালে চট্টগ্রাম অফিসের ম্যানেজার হিসিবে পদোন্নতি পান তিনি। একই কোম্পানিতে ২০০৬ সালে অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার এবং ২০০৮ সালে ডেপুটি ম্যানেজার পদে পদোন্নতি পান তিনি।

২০০৯ সালে দায়িত্ব পান চিফ অপারেটিং অফিসারের এবং ২০১৪ সালের আগস্টে তিনি প্রধান নির্বাহি’র দায়িত্ব পান।

এসআই/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।