নতুন মেশিন কিনবে মোজাফফর স্পিনিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান মোজাফফর হোসেন স্পিনিং মিলস উৎপাদন ক্ষমতা বাড়াতে দুটি নতুন মেশিন ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটি পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নিয়েছে যে, তাদের উৎপাদন ক্ষমতা জুলাই থেকে ৩০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে।এজন্য তারা ২টি রটার মেশিন কিনবে। এর ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।
উলেখ্য, এ কোম্পানিটি পুজিঁবাজারে তালিকাভুক্ত হয়েছে ২০১৪ সালে।
এসআই/এআরএস/এমএস