দর হারানোর শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৫ এপ্রিল ২০১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫ এপ্রিল বুধবার দর হারানোর শীর্ষে উঠে এসেছে আর্থিক প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লি.। এ দিন প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৫৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত কার্যদিবস সোমবার প্রতিষ্ঠানটির শেয়ারের সমাপনী মুল্য ছিল ২২ টাকা। বুধবার লেনদেন শেষে কমে দাঁড়িয়েছে ১৯ টাকা ৯০ পয়সা।

দর পতনের শীর্ষে থাকা অন্য ৯ প্রতিষ্ঠান হলো- ইমাম বাটন ইন্ডাস্টিজ ৫ দশমিক ২১ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্টিজ ২ দশমিক ৯০ শতাংশ, এমবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড ২ দশমিক ৭০ শতাংশ, আরামিট ২ দশমিক ৫৯ শতাংশ, রূপালি ব্যাংক ২ দশমিক ৫৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ২ দশমিক ৩৪ শতাংশ, বাংলাদেশ অটোকারস ২ দশমিক ২৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২ দশমিক ২৭ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লি. ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর হারিয়েছে ২ শতাংশ।

এসআই/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।