কারণ ছাড়াই বাড়ছে ইউনাইটেড পাওয়ারের দর


প্রকাশিত: ১০:২৫ এএম, ১৫ এপ্রিল ২০১৫

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার দর।

চলতি ৫ এপ্রিল ইউনাইটেড পাওয়ারের লেনদেন শেয়ারবাজারে শুরু হয়। ৬২ টাকা প্রিমিয়ামসহ কোম্পানিটির প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য ছিল ৭২ টাকা। সাত কার্যদিবসেই তা দ্বিগুনের চেয়েও বেশি বেড়ে দাড়িয়েছে ১৭৫ টাকা ৭০ পয়সায়। বুধবার কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয়েছে ১৮৬ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ১৫ শতাংশ।

উল্লেখ্য, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ‘এন’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।