ইউনিয়ন ইন্স্যুরেন্সকে জরিমানা


প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৬ এপ্রিল ২০১৫

ইউনিয়ন ইন্স্যুরেন্সকে বীমা আইন ভঙ্গ করার দায়ে  ৫ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানান হয়।

বিবৃতিতে বলা হয়, তিনবার বীমা আইন ও বীমা কোম্পানি প্রবিধানমালা মোতাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের বিষয়ে তাগাদা দেয়া সত্তে¡ও কোম্পানির পরিচালনা পর্ষদ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। একই সঙ্গে এ বিষয়ে পাঠানো চিঠির কোনো জবাবও কর্তৃপক্ষের কাছে পাঠনো হয়নি।

এ বিষয়ে ১ এপ্রিল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে এক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উল্লিখিত বিষয়গুলো পর্যালোচনা করে, ইউনিয়ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ কর্তৃক মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এবং অবহেলা প্রতীয়মান হয়। যদিও ওই কোম্পানির পলিসি এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ নিশ্চিতকল্পে একজন যোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ অতীব গুরুত্বপূর্ণ। এ অভিযোগে কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

শুনানিতে কর্তৃপক্ষের সদস্য কুদ্দুস খান, জুবের আহমেদ খান, সুলতান-উল-আবেদীন মোল্লা এবং মো. মুরশিদ আলম উপস্থিত ছিলেন। এছাড়া শুনানিতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু এবং ভাইস চেয়ারম্যান প্রফেসর এমএম কামালুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।