বাড়ি তৈরিতে অধিক নিরাপদ সিপিভিসি পাইপ
নিজের ঘর মানেই যেন প্রশান্তি আর অফুরন্ত ভালোবাসার। ভালোবাসার মানুষ আর বাড়ির নিরাপদ নির্মাণ মিলে আসে ওই প্রশান্তির ভাবটা। এর একটি ঘাটতি যেন আপনার জীবনের দুশ্চিন্তা। তাই প্রিয় মানুষের পাশাপাশি তাকে নিয়ে বসবাসের ঘরটি নির্মাণ হওয়া চাই মজবুত কাঠামোতে। সেটি শুধু বাইরে নয়। নিরাপদ থাকতে হবে ভেতরে ব্যবহারের সরঞ্জামেও।
তাই সচেতনতা আর বাড়ির আভিজাত্যের সঙ্গে নিরাপত্তার কথা মাথায় নিয়ে বাড়ি তৈরিতে নজর দেয়া উচিৎ। আর আপনার প্রশান্তির কথা বিবেচনা করেই আপনার বাসা, অফিস কিংবা শিল্প কারখানায় ব্যবহার করাটা জরুরি সিপিভিসি পাইপ। কারণ এটি সর্বশেষ আধুনিক প্রযুক্তির পাইপ।
গ্রাহকদের নিরাপত্তার কথা বিবেচনা করে, দেশে সিপিভিসি পাইপ উৎপাদন করবে দেশের অন্যতম বৃহৎ পাইপ উৎপাদনকারি প্রতিষ্ঠান আরএফএল। যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান লুব্রিজল আরএফএল এর সঙ্গে যোগ দিয়েছে সিপিভিসি পাইপ তৈরিতে।
জানতে চাইলে আরএফএল এর ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদুল ইসলাম জাগোনিউজকে বলেন, মানুষ এখন আভিজাত্যকে গুরুত্ব দিচ্ছে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে। বাড়িটি যদি সব নির্মাণ শৈলিতে নিরাপদ হয় তবেই প্রশান্তি বেড়ে যাবে। আর নগরের মানুষের এই প্রশান্তি বিবেচনা করে আমরা সিপিভিসি পাইপ দেশেই উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছি। ২০০৫ সাল থেকে সীমিত আকারে সিপিভিসি পাইপ দেশের বাজারের জন্য আমদানি হলেও তা ছিলো ব্যয় বহুল। আমরা যেহেতু দেশেই উৎপাদন করব তাই গ্রাহকরা তুলনামূলক ভাবে কিছুটা কম দামেই নিরাপদ পাইপ পাবেন।
লুব্রিজলের বৈজ্ঞানিক গবেষণার তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জন নুন্নারি জানান, ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম সিপিভিসি পাইপ ব্যবহার শুরু হয়। এর পর অল্প সময়েই সেটি জনপ্রিয়তা পায় এবং ইউরোপ ও আমেরিকার ৯৫ শতাংশ বাড়িতে সিপিভিসি পাইপ ব্যবহৃত হচ্ছে।
তিনি বলেন, সাধারণ পাইপের থেকে অতিরিক্ত চাপ নিতে পারে সিপিভিসি পাইপ। এটি ৯৩ ডিগ্রী সেলসিয়াস তাপ সহ্য করতে পারে। আবার আগুনেও ক্ষতিগ্রস্থ হয় না।
লুব্রিজলের কি অ্যাকাউন্ট ম্যানেজার সঞ্জয় দুরানি বলেন, সিপিভিসি পাইপ তৈরিতে ক্লোরিক ব্যবহার করা হয়েছে সাধারণ পাইপের থেকে বেশি। তাই এটি অতিরিক্ত তাপ সহ্য করতে পারে। সাধারণ পাইপ যেটি পারে না। ফলে সাধারণ পাইপের থেকে সিপিভিসি পাইপ অধিক নিরাপদ। আবার এটি তৈরিতে যেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তাই টেকসইও বটে। এই পাইপ আপনার প্রশান্তি বাড়িয়ে দিবে ২৫ শতাংশ। আপনি বাড়ি তৈরিতে ব্যবহার করলে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না, পাইপ ফেটে বা লিক হয়ে গেলো কিনা।
জানা গেছে, সিপিভিসি পাইপ ফিটিংস করাটাও সাধারণ পাইপের থেকে সহজ। সলভেন্ট সিমেন্ট নামে এক ধরনের আঠালো পদার্থ দিয়ে এটি ফিটিংস করা যায়।
বাংলাদেশের বাজারে ফ্লোগার্ড প্লাস নামে সিপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করবে আরএফএল।
এসএ/এআরএস/পিআর