৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আট প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো এবি ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, শাশা ডেনিম্ লিমিটেড, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
এবি ব্যাংক লিমিটেড
প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে। সমাপ্ত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৮১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ৩৫ টাকা ২৩ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।
আইএফআইসি ব্যাংক
শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ৭১ পয়সা। ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে। উল্লেখ্য, ২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স
বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৫১ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ১৬ টাকা ১৫ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।
নর্দান জেনারেল ইন্সুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ১০ শতাংশ বোনাস লভাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা ১৩ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।
শাশা ডেনিম্ লিমিটেড
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান শাশা ডেনিম্ লিমিটেড সমাপ্ত বছরে ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স
সিটি জেনারেল ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ইন্স্যুরেন্সটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ জুন রাজধানীর দিলকুশায় অবস্থিত বিসিআইসি অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সা।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স
পপুলার লাইফ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ জুন রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ জুন রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত ঢাকা লেডিস ক্লাবে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ এপ্রিল।
এসআই/এএইচ/বিএ/এমএস