সোনারগাঁ টেক্সটাইলসের পর্ষদ সভা ২৯ এপ্রিল


প্রকাশিত: ০৬:১৮ এএম, ১৯ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সোনারগাঁ টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৯ এপ্রিল (বুধবার) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা। তবে ২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

উল্লেখ্য ‘জেড’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।