সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের আয়কর নথি জব্দের নির্দেশ
গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
আরও পড়ুন
সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে গত বছরের (২০২৫ সালের) ২৪ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়।
দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদনে উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সংশ্লিষ্ট আয়কর নথিপত্র ও রেকর্ড সংগ্রহ প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে নথিপত্র জব্দের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এমডিএএ/কেএসআর