বাণিজ্য মন্ত্রণালয়ের এপিএ চুক্তি স্বাক্ষর


প্রকাশিত: ০১:১০ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সাতটি দফতর ও সংস্থা প্রধানের মধ্যে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট (এপিএ) বা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং দফতর সংস্থা প্রধানের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

পাবলিক সেক্টরে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিতকরণ, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার, প্রাতিষ্ঠানিক সফলতাকে পরিমাপযোগ্যভাবে তুলে ধরা, সর্বোপরি প্রাতিষ্ঠানিক দক্ষতাবৃদ্ধির জন্য ম্যানেজমেন্ট টুল হিসেবে এ চুক্তি হলো। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সাতটি দফতর ও সংস্থার পক্ষে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিদফতরের মহাপরিচালক, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, যৌথ মূলধন কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।