প্রথম ঘণ্টায় লেনদেন ১৫০ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন হয়েছে ১৫০ কোটি টাকা।
সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩৬৩ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে। এসময় টাকায় লেনদেন হয়েছে ১৫০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৭৪টির দাম বেড়েছে, কমেছে ১৬০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৮ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৯১ টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ টাকার।
এসআই/এআরএস/পিআর