মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে চার প্রতিষ্ঠান
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠান ২১ এপ্রিল, মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলো এবি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং শাশা ডেনিমস।
জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) ও বুধবার (২২ এপ্রিল) এ দুইদিন প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে।
আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।
এসআই/বিএ/এমএস