আইডিএলসি আয় করেছে ৫৯ পয়সা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫৯ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি ’১৫ থেকে মার্চ ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইডিএলসির করপরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয়ের পরিমাণ ৫৯ পয়সা।
আগের বছর একই প্রান্তিকে লোকসানের পরিমাণ ছিল ৪ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ছিল ১৮ পয়সা। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এএইচ/আরআই