প্রাইম ব্যাংক ও ঢাকা ইমপিরিয়াল কলেজের মধ্যে চুক্তি
ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি আদায়ে সেবা প্রদানের লক্ষ্যে ওই কলেজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। সম্প্রতি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং ঢাকা ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওয়ালিউল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন।
এসময় প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশনের প্রধান এসইভিপি-এওএম রাশেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসএ/আরআই