ডিএসই পিই রেশিও ১৪ দশমিক ৬৪ পয়েন্ট
সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৪ পয়েন্টে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৬৪ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৪ দশমিক ৪২ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে পিই রেশিও বেড়েছে দশমিক ২২ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ।
বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে টানা দরপতনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে পিই রেশিও কমে গেছে। তবে পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা। বর্তমানে ব্যাংকসহ বেশ কয়েকটি খাতের পিই রেশিও ১৫ পয়েন্টের নিচ অবস্থান করছে।
সপ্তাহ শেষে খাতভিত্তিক হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৬ দশমিক ১২ পয়েন্টে, আর্থিক প্রতিষ্ঠান খাতের ১৩ দশমিক ৬২, মিউচুয়াল ফান্ড খাতের ৫ দশমিক ৫১, প্রকৌশল খাতের ১৬ দশমিক ৮৮, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯ দশমিক ৬১, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২ দশমিক ৬১, পাট খাতের ১৩১ দশমিক ৫৫, বস্ত্র খাতের ১০ দশমিক ৭৭, ওষুধ ও রসায়ন খাতের ২৬ দশমিক ১৫, পেপার ও প্রকাশনা খাতের ১৩ দশমিক ৮৪, সেবা ও আবাসন খাতের ৩২ দশমিক ১৯, সিমেন্ট খাতের ৩২ দশমিক ২৫, তথ্যপ্রযুক্তি খাতের ২০ দশমিক ২৪, চামড়া খাতের ১৯ দশমিক ৪৯, সিরামিক খাতের ১৪৮ দশমিক ৫১, বীমা খাতের ৮ দশমিক ৯৯, টেলিযোগাযোগ খাতের ২২ দশমিক ৭১, ভ্রমণ ও অবকাশ খাতের ১১ দশমিক ৪১ পয়েন্টে।
এসআই/এএইচ/পিআর