কমতে পারে সুদের হার!


প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৮ মে ২০১৫

ব্যাংক ঋণের সুদের হার কমানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর এনটিভির

অষ্টমবারের মতো এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আসন্ন বাজেটের ওপর বিশেষজ্ঞরা তাঁদের মতামত ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের রেইট অব ইন্টারেস্টটা অনেক হাই হয়ে গেছে, সেটা কমানো দরকার। সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা রোববারেই জানতে পারবেন। সরকার যে টাকা আহরণ করে বাজার থেকে সেগুলো সুদের হার কমানো-বাড়ানোতে একটা ভূমিকা রাখে। সুদের হারের সমস্যাকে বৈদেশিক সাহায্যের ব্যবহার ও আহরণকে বাড়িয়ে সমাধান করা যায়।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।