সবুজবাগে টেস্টি ট্রিটের আউটলেট উদ্বোধন


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৯ মে ২০১৫

স্বাস্থ্য সচেতন ক্রেতাদের কাছে কেকসহ বেকারি সামগ্রী পৌঁছে দিতে রাজধানীর সবুজবাগে যাত্রা শুরু করলো প্রিয় ব্র্যান্ড টেস্টি ট্রিট। শনিবার বিকেলে সবুজবাগের অতিশ দীপঙ্কর রোডে বৌদ্ধ মন্দিরের বিপরীতে অবস্থিত আউটলেটটি উদ্বোধন করেন বঙ্গ বেকার্সের চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল-মামুন।

আউটলেটে ফ্রুট কেক, প্লেন কেক, স্পেশাল পাউন্ড কেক ছাড়াও বিভিন্ন স্বাদ ও ডিজাইনের পেস্টির সমাহার রয়েছে। আরো রয়েছে রসগোল্লা, মালাইকারি, ক্ষীর টোস্ট, পোড়াবাড়ির চমচমসহ সুস্বাদু সব মিষ্টি। এছাড়াও নিত্য প্রয়োজনীয় সব বেকারি পণ্য তো থাকছেই। এখান থেকে যে কোনো পণ্য কিনলেই উদ্বোধন উপলক্ষে ২০ শতাংশ ডিসকাউন্টও দেওয়া হবে। আউটলেটটি থেকে জন্মদিনসহ বিভিন্ন উৎসব বা বিশেষ দিন উদযাপনের কেকসহ অর্ডার নেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘আপাতত ক্ষুদ্র পরিসরে কয়েকটি শাখা খোলা হলেও ভোক্তাদের চাহিদার ভিত্তিতে দেশব্যাপী টেস্টি ট্রিটের শাখা খোলা হবে।’

এসময় টেস্টি ট্রিটের অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম রাশেদ বলেন, ট্রেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য কম মূল্যে সকলের কাছে স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেস্টি ট্রিটের ব্র্যান্ড ম্যানেজার শাহ ফয়সাল হোসেন। সবুজবাগ ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় টেস্টি ট্রিটের আরো ৩টি বিক্রয় কেন্দ্র রয়েছে।

এআর/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।