এমবি ফার্মার ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান এমবি ফার্মা লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ জুন অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর, সমাপ্ত অর্থবছরের প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি আয় করেছে ৩ টাকা ১৩ পয়সা। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/বিএ/আরআইপি