চলতি বছর মার্সেলের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪০ শতাংশ
বাংলাদেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পন্যের বাজারে শীর্ষস্থান পাওয়ার লক্ষ্যে বিপণণ কৌশলকে ঢেলে সাজিয়েছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। পণ্যের গুনগত উচ্চমান, সাশ্রয়ী মূল্য এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিয়ে ক্রেতা আকর্ষণ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মার্কেট শেয়ার বাড়াতে নতুন ও বৈচিত্র্যময় মডেলের পণ্য নিয়ে এসেছে তারা। চলতি বছর মাসের্লের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ শতাংশ।
জানা গেছে, ব্যাপক ক্রেতা চাহিদা ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার কারণে ইলেকট্রনিক্স পণ্যের বাজারে দ্রত উঠে উঠে এসেছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনার, মোটরসাইকেল, জেনারেটর, হোম ও কিচেন এ্যাপ্লায়েন্সসহ মার্সেল ব্র্যান্ডের বিভিন্ন পণ্য জনপ্রিয় হয়ে উঠেছে সারাদেশে।
২০০৮ সালে যাত্রা শুরুর পর মাত্র কয়েক বছরে দেশের ইলেক্ট্রনিক্স বাজারের এক বড় অংশ দখলে নিয়েছে দেশীয় এই ব্র্র্যান্ডটি। সাশ্রয়ী দাম আর উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে মার্সেল পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত মার্সেল ব্র্যান্ডে যুক্ত হচ্ছে নতুন মডেলের পণ্য। গত কয়েক বছর ধরে মার্সেলের প্রবৃদ্ধি ৩০ থেকে ৩৫ শতাংশ। আর এই সাফল্যের ধারাবাহিকতায় চলতি বছর ৪০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে আধুনিক বিপণন কৌশল একটি বিশেষ বিবেচ্য বিষয়। বাজার সম্প্রসারণ এবং মার্কেটের চাহিদা বেড়ে যাওয়ায় মার্সেল তাদের বিপণন কৌশল ঢেলে সাজিয়েছে। সম্প্রতি সারা দেশকে দুটি প্রধান (উত্তর ও দক্ষিণ) ভৌগলিক অংশে ভাগ করেছে কর্তৃপক্ষ।
এআরএস/আরআইপি