চিটাগাং উইমেন চেম্বারের সভা অনুষ্ঠিত
চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘বিকাশমান অর্থনীতিতে বন্দর নগরীর অবকাঠামো উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার হোটেল আগ্রাবাদের ইছামতি হলে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের সমর্থনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাংসদ সাবিহা নাহার বলেন, দেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেত্রী একজন নারী এবং জাতীয় সংসদের স্পিকারও একজন নারী। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ও ভোটাধিকার নিশ্চিত করতে ব্যবসায়ী পরিষদকে জয়যুক্ত করুন। বিশেষ করে মনোয়ারা হাকিম আলী একজন নারী হয়ে এ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। তাকে সবাই সহযোগিতা করবেন এমনটাই চাই। মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালিত হলে ব্যবসায়িক সমাজ এর সুফল ভোগ করতে পারবেন বলে তিনি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কামরুন মালেক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হোসেন আকবর আলী, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী, বান্দরবান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লক্ষীপদ দাস, রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সুদর্শন দত্ত, এফবিসিসিআই সাবেক ভাইস প্রেসিডেন্ট দেওয়ান সুলতান আহমেদ, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম আহমেদ, এফবিসিসিআই পরিচালক বিজয় কুমার কেতরীওয়াল।
স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান। সভাতে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন দেওয়ান সুলতান আহমেদ।
এমজেড/পিআর