খুলনা পাওয়ারের বোর্ড সভা মঙ্গলবার


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১৭ মে ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ১৯ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ।

২০১৩ সালে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এরমধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল। শেয়ার প্রতি আয় ছিল ২০ দশমিক ৩৭ পয়সা। উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।