প্রথম ঘণ্টায় লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে


প্রকাশিত: ০৬:০৮ এএম, ১৭ মে ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। প্রথম ১৫ মিনিট সূচক নিম্নমুখী থাকলেও পরে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টায় লেনদেন দাঁড়িয়েছে ২০০ কোটি টাকা। তবে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।

রোববার ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টা ৩৫ মিনিতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২২৮ কোটি ২৭ লাখ  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৮টির দাম বেড়েছে, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ১৪৭ পয়েন্টে। সিএসইতে মোট ১৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০ কোটি ৪৬ লাখ টাকার।

এসআই/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।